
নওগাঁয় ১০ পুলিশ সদস্যের এএসআই পদে পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
১৮ জানুয়ারি ২০২৬
নওগাঁ জেলা পুলিশে ১০ জন পুলিশ সদস্য কনস্টেবল পদ থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন। আজ রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদেরকে পদোন্নতির নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
ব্যাজ পরিধান করানোর পর পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সকল সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান এবং তাঁদের নতুন কর্মজীবনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “পদোন্নতি কেবল সম্মানের বিষয় নয়, এটি পেশাগত দায়িত্ব ও জবাবদিহিতাও কয়েকগুণ বাড়িয়ে দেয়। জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সততা, শৃঙ্খলা এবং নিষ্ঠার সাথে আপনাদের কাজ করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
জনাব জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নওগাঁ।
পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা নতুন এই অর্জনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন।

Reporter Name 










