ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বাঘায় নিখোঁজের দেড় মাস পর মিলল বৃদ্ধের কঙ্কাল

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে

বাঘায় নিখোঁজের দেড় মাস পর মিলল বৃদ্ধের কঙ্কাল

আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলায় নিখোঁজের ১ মাস ১৮ দিন পর পাঞ্জাতন সরকার (৭৮) নামে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাঘা টেলিফোন এক্সচেঞ্জের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের গর্ত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
নিহত পাঞ্জাতন সরকার বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের মৃত জব্বার আলী সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে বাড়ি ফিরে না আসায়, পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে তাঁর ছেলে হাফিজুর রহমান বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দীর্ঘ ১ মাস ১৮ দিন পর পাশের বাড়ির বাসিন্দা বজলুর রহমান হারিয়ে যাওয়া একটি জুতা খুঁজতে গিয়ে বাঁশঝাড়ের ভেতর একটি মানুষের কঙ্কাল দেখতে পান। বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
পরিবারের সদস্যরা উদ্ধারকৃত লুঙ্গি, সোয়েটার ও পাঞ্জাবি দেখে কঙ্কালটি পাঞ্জাতন সরকারের বলে শনাক্ত করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানান, উদ্ধারকৃত কঙ্কাল ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বাঘায় নিখোঁজের দেড় মাস পর মিলল বৃদ্ধের কঙ্কাল

আপডেট সময় ০৩:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬