ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

পড়াশোনার অতিরিক্ত চাপেই বাড়ি ছাড়ে দুই শিশু, দ্রুত উদ্ধার নওগাঁ পুলিশের

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

পড়াশোনার অতিরিক্ত চাপেই বাড়ি ছাড়ে দুই শিশু, দ্রুত উদ্ধার নওগাঁ পুলিশের

মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু

পড়াশোনার অতিরিক্ত চাপ ও পারিবারিক কঠোর আচরণ থেকে বাঁচতে বাড়ি ছেড়ে বের হয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে নওগাঁ জেলা পুলিশ।

গতকাল রাত প্রায় বারোটা ছুঁইছুঁই সময়ে মহাদেবপুর থানাধীন নওদাপাড়া বাজার এলাকায় দুই শিশুকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয় সাংবাদিক মিঠু বিষয়টি নওগাঁর পুলিশ সুপারকে অবহিত করেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার বিষয়টি গুরুত্বসহকারে নেন এবং দ্রুত শিশুদের নওদাপাড়া পুলিশ ফাঁড়িতে নেওয়ার নির্দেশ দেন।

পরবর্তীতে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জের মাধ্যমে পুলিশ ভ্যান পাঠিয়ে শিশুদের থানায় নিয়ে আসা হয়। আদর ও সহানুভূতির সঙ্গে জিজ্ঞাসাবাদ করলে শিশুরা জানায়, তাদেরকে কেউ জোরপূর্বক অপহরণ করেনি।

উদ্ধার হওয়া শিশুদের একজন আরাফাত (১২/১৩) এবং অপরজন রিয়াদ (১২/১৩)। তারা উভয়েই পত্নীতলা উপজেলার নজিপুর কলোনির বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পড়াশোনার বিষয়ে পরিবার—বিশেষ করে মায়েদের—অতিরিক্ত চাপ, দুর্ব্যবহার ও মারধরের কারণে তারা বাড়ি থেকে পালিয়ে আসে।

শিশুরা আরও জানায়, বিকেলে কোচিংয়ে যাওয়ার কথা বলে পরিকল্পিতভাবে বাড়ি থেকে বের হয়ে প্রথমে বাসে করে নওগাঁ শহরে আসে এবং পরে নওদাপাড়া এলাকায় অবস্থান নেয়।

খবর পেয়ে গভীর রাতে শিশুদ্বয়ের মায়েরা মহাদেবপুর থানায় উপস্থিত হন। সারারাত খোঁজাখুঁজির পর সন্তানদের সুস্থ অবস্থায় ফিরে পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশ ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার নওগাঁ বলেন, “বর্তমান সময়ে শিশুদের সঙ্গে পিতা-মাতার আচরণে ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। অতিরিক্ত চাপ ও কঠোরতা অনেক সময় শিশুদের বিপথে ঠেলে দেয়। ভালোবাসা, সময় ও মোটিভেশনের মাধ্যমে শিশুদের সঠিক পথে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, “সন্তানের সঙ্গে জেনারেশন গ্যাপ কমিয়ে আনা এখন সময়ের দাবি। তা না হলে শিশুরা অপরাধের ঝুঁকিতে পড়ে যেতে পারে।

পরবর্তীতে প্রয়োজনীয় কাউন্সেলিং শেষে শিশুদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

পড়াশোনার অতিরিক্ত চাপেই বাড়ি ছাড়ে দুই শিশু, দ্রুত উদ্ধার নওগাঁ পুলিশের

আপডেট সময় ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬