
নওগাঁয় যৌথ বাহিনীর চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ উপলক্ষে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলাজুড়ে পুলিশ ও যৌথ বাহিনীর চিরুনি অভিযান ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বদলগাছী থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার সকালে বদলগাছী থানাধীন গুরুত্বপূর্ণ চাররাস্তার মোড় এলাকায় নওগাঁ জেলা পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন যৌথ বাহিনী মাদকদ্রব্য ছাড়াও অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আলামতগুলো জব্দ করে,
মাদক ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
নগদ টাকা মাদক বিক্রির নগদ ২,৫৮০ টাকা।
যানবাহন মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল।
বদলগাছী থানা সূত্রে জানানো হয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচনের আগে জননিরাপত্তা রক্ষায় এবং জেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের যৌথ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।,

Reporter Name 










