ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে মোট ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টার দিকে ভোলাহাট থানাধীন সুরানপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন— মোঃ মনিরুল (৩৫), মোঃ রবিউল ইসলাম (৪৫), মোঃ তাজেরুল ইসলাম (২৯), মোঃ মাসুদ রানা (৩৭) ও মোঃ সবিরুল ইসলাম (২৬)। তারা সবাই ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানকালে আটককৃতদের হেফাজত থেকে পৃথকভাবে ৪২ গ্রাম, ৪০ গ্রাম, ৪৬ গ্রাম, ৫০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ প্রসিকিউশন দাখিল করলে আদালত প্রত্যেক আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার

আপডেট সময় ০৪:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬