মহাদেবপুরে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মহাদেবপুরে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ মনিরা সুলতানা, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পোলিং এজেন্ট মাস্টার ট্রেইনার (দায়িত্বপ্রাপ্ত), নওগাঁ জেলা। তিনি তাঁর বক্তব্যে দেশ গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রোকনুজ্জামান রোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহাদেবপুর উপজেলা ছাত্রদল। কর্মশালাটি সঞ্চালনা করেন জনাব রিপন মাহমুদ, সদস্য সচিব, মহাদেবপুর উপজেলা ছাত্রদল। এসময় মহাদেবপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন কলেজ ও সকল...
মহাদেবপুরে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ মনিরা সুলতানা, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পোলিং এজেন্ট মাস্টার ট্রেইনার (দায়িত্বপ্রাপ্ত), নওগাঁ জেলা। তিনি তাঁর বক্তব্যে দেশ গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রোকনুজ্জামান রোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহাদেবপুর উপজেলা ছাত্রদল। কর্মশালাটি সঞ্চালনা করেন জনাব রিপন মাহমুদ, সদস্য সচিব, মহাদেবপুর উপজেলা ছাত্রদল।
এসময় মহাদেবপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন কলেজ ও সকল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।