
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি. আলমোতাসিম সাজু
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মাদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতী নাছির বিন আসগর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আজাদ হোসেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারি মুফতী মাওলানা আরিফুল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ সুমন হোসেন।
এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহীনূর রহমান শাহীন, সেক্রেটারি মুফতী যুবাইর আহমদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি গালিব, সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর, সেক্রেটারি ইসমাইল হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সকল কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তারিখ: ২২ জানুয়ারি ২০২৬

Reporter Name 










