
নওগাঁ-৩ আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান। তিনি নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু হয়।
এ সময় প্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান বলেন, নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন। ন্যায়, ইনসাফ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সৎ নেতৃত্বের শাসন কায়েম করতে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।
পরে নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় চাঁন্দাশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হারুন আর রশীদসহ ১০ দলীয় জোটের নেতাকর্মী ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 










