ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:১৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা গভীর রাতে জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুকুরে ও পাশের জঙ্গলে ফেলে দেয়। এছাড়া ব্যানার টানানোর দড়িও ছিঁড়ে ফেলা হয়।
সকালে পোস্টার লাগানোর উদ্দেশ্যে বের হলে জামায়াতের নেতাকর্মীরা পোস্টার ও ব্যানার ছিঁড়ে পুকুরে ও জঙ্গলে পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তেঁতুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সুমন শেখ, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আবু তালেব, ওয়ার্ড সেক্রেটারি সবুজ শেখসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক কাজ করা হয়েছে। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

আপডেট সময় ০৬:১৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬