
দাঁড়িপাল্লাকে জয়ী করা সবার ঈমানী দায়িত্ব’: ব্যারিস্টার শাহরিয়ার কবির
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হাসান
নওগাঁয় জামায়াত ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফ কায়েমের লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে জয়যুক্ত করা সবার ঈমানী দায়িত্ব।
তিনি বলেন, পরকালে জবাবদিহিতার মানসিকতা নিয়ে দ্বীন কায়েমের পক্ষে ভোট দিয়ে আল্লাহকে খুশি করতে হবে।
ভোটকে পবিত্র ‘আমানত’ উল্লেখ করে তিনি জানান, জামায়াত প্রার্থীরা গদিতে বসার জন্য নয়, বরং জনগণের সেবক হতে নির্বাচনে লড়ছেন।
দলের কেউ আমানতের খেয়ানত করলে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন জামায়াত আমির, যা অন্য কোনো দল সাহস করেনি।
ভারতীয় আধিপত্যবাদের সমালোচনা করে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকার আহ্বান জানান।
ভবিষ্যৎ বাংলাদেশে চাঁদাবাজ, চোরাকারবারি বা অসৎ লোক যেন ক্ষমতায় আসতে না পারে, সেদিকে ভোটারদের সজাগ থাকতে বলেন।
অনুষ্ঠানে নওগাঁ-৫ আসনের জামায়াত প্রার্থী আ স ম সায়েমসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 










