
নওগাঁয় ৪৮ ঘণ্টার ঝটিকা অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার; অপহৃত চালক-হেল্পারসহ ট্রাক উদ্ধার
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ বিদ্যুৎ হোসেন
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের এক সফল যৌথ অভিযানে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রকে আইনের আওতায় আনা হয়েছে। গত ২৩ জানুয়ারি মধ্যরাতে সংঘটিত ধানবাহী ট্রাক ডাকাতির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এই সাফল্য পায় জেলা পুলিশ।
গত ২২ জানুয়ারি দিনাজপুর থেকে ৫০০ মণ ধান নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেয় একটি ট্রাক। ২৩ জানুয়ারি রাত ১:৪৫ মিনিটে নওগাঁ সদর থানার কীর্ত্তিপুর পাইকপাড়া এলাকায় ডাকাত দল ট্রাকটি ব্যারিকেড দিয়ে চালক ও হেল্পারকে মারধর করে বেঁধে ফেলে এবং ধানসহ ট্রাকটি ছিনতাই করে।
খবর পাওয়া মাত্রই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সদর থানা, বদলগাছি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাঠে নামে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়ার মোকামতলা থেকে প্রথমে আরিফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে গাইবান্ধা, গাজীপুর ও ঢাকায় টানা অভিযান চালিয়ে মোট ০৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।
অপহৃত ট্রাকের চালক ও হেল্পারকে জীবিত উদ্ধার।
ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (বগুড়া-ঢ ১১-১৯৮১)।
০৭টি মোবাইল ফোন (৪টি বাটন ও ৩টি স্মার্টফোন)।
নওগাঁ সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জনগণের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধ।

Reporter Name 










