
ভোলাহাট,পোল্লাডাংগা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
মোঃসেলিম রেজা (মুক্তা) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ( ২৫ জানুয়ারী ২০২৬খ্রি,রবিবার বিকেল ৩ঘটিকা) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা বাজার মাঠ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচার প্রচারণার তৃতীয় দিনে ৪৪-চাঁপাই নবাবগঞ্জ -২ (নাচোল, গোমস্তাপুর,ভোলাহাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী(১০ দলিও জোট)-র আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন কে সামনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়বে আমির,দাড়ি পাল্লা প্রতিক পদপ্রার্থী ড,মু,মিজানুর রহমান। প্রধান বক্তা জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃরফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি অধ্যাপক এহিয়া খালেদ, এডভোকেট মারুফুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মাওঃমোঃগোলাম কবির (গোলাপ),ভোলাহাট উপজেলা শাখার আমির মাওঃমোঃশামসুদ্দিন আলকাশ, সাবেক ভাইস চেয়ারম্যান সমোঃলোকমান আলী, সাবেক উপজেলা আমির কারী,মোঃ আলাউদ্দিন, শিবির নেতা মোঃ মসুদ রানা( সুমন), ৩ নং দলদলি ইউনিয়ন আমির মোঃ আমিনুল ইসলাম, সহ জামায়াতের সর্ব সর্বস্তরের নেতৃবৃন্দ বক্তারা ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ও বিএনপি’র কঠোর সমালোচনা করেন,আমরা জাতির শাসক হবো না সেবক হবো এই স্লোগানকে সামনে রেখে, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় এবং হাঁ ভোট প্রার্থনা করেন। দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

Reporter Name 










