ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক চোরাকারবারীরা নানান কৌশল ও রুট পরিবর্তন করে চোরাচালানের অপচেষ্টা চালালেও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তা কঠোরভাবে প্রতিহত করে চলেছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) মধ্যরাত আনুমানিক ৩টা ০০ মিনিটে ৫৯ বিজিবি’র অধীন চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার সীমান্ত পিলার ১৯৭/১-এস থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা নামক একটি মাঠে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মালিকবিহীন ৭৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ Eskuf DX উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নেশাজাতীয় দ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এ পর্যন্ত ২ হাজার ৩২১ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২৬ হাজার ৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“জাতির বৃহত্তর স্বার্থ ও যুবসমাজকে রক্ষায় সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।”

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

আপডেট সময় ০৫:২৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬