ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

পুঠিয়ায় নির্বাচনী প্রচারণায় তুমুল উত্তাপ, কেউ কাউকে ছাড় দিতে রাজি নন প্রার্থীরা।

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

পুঠিয়ায় নির্বাচনী প্রচারণায় তুমুল উত্তাপ, কেউ কাউকে ছাড় দিতে রাজি নন প্রার্থীরা।

পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী)
মুন্না ইসলাম

রাজশাহীর পুঠিয়া উপজেলায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার-প্রচারণা । প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে প্রার্থীদের গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে সরগরম হয়ে উঠছে পুরো এলাকা। ভোটের মাঠে মুখোমুখি অবস্থানে রয়েছেন একাধিক শক্তিশালী প্রার্থী, যারা কেউই কাউকে ছাড় দিতে রাজি নন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল নির্বাচনী মাঠে শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি নিয়মিত বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিচ্ছেন। তার প্রচারণায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে দাড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান জোরদার ভাবে চালাচ্ছে প্রচারণা । ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সমাজ সংস্কারের বার্তা নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। তার নির্বাচনী প্রচারণাতেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এছাড়াও নির্বাচনী মাঠে রয়েছেন দুইজন স্বতন্ত্র প্রার্থী। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইসফা খাইরুল হক শিমুল নিজস্ব কর্মী-সমর্থকদের নিয়ে জোরালো প্রচারণা চালাচ্ছেন। তিনি নিজেকে সাধারণ মানুষের প্রার্থী হিসেবে তুলে ধরছেন।

অপরদিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন এবং পরিচ্ছন্ন রাজনীতির আশ্বাস দিচ্ছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচন নিয়ে তাদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। একাধিক প্রার্থী শক্ত অবস্থানে থাকায় প্রতিযোগিতা হবে হাড্ডাহাড্ডি—এমনটাই মনে করছেন সচেতন মহল।
সব মিলিয়ে পুঠিয়ার নির্বাচনী মাঠ এখন বেশ উত্তপ্ত। শেষ পর্যন্ত কার ভাগ্যে বিজয় আসে, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

পুঠিয়ায় নির্বাচনী প্রচারণায় তুমুল উত্তাপ, কেউ কাউকে ছাড় দিতে রাজি নন প্রার্থীরা।

আপডেট সময় ০১:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬