ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

মোঃ জাহিদ ইসলাম সানি বিশেষ প্রতিনিধিঃ রাজশাহী বিভাগ

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ(ডিবি), রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আরএমপি সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের অভিযানে মোট ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- মো: রাসেল শেখ (২২); মো: হাসিবুল ইসলাম ওরফে সজল (৩৯) এবং মো: ডালিম শেখ (৩৭)। রাসেল পবা থানার তেঘর এলাকার একরাম আলীর ছেলে;হাসিবুল রাজপাড়া থানার বুলনপুর পিয়নপাড়া এলাকার মো: আবুল হাসেমের ছেলে; ডালিম বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ শেখপাড়া এলাকার মো: আলাউদ্দিনের ছেলে। তারা সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।গতকাল রবিবার (২৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বোয়ালিয়া থানার রেলগেটের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে মাদক বিক্রির প্রস্তুতিকালে রাসেলকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে রাজপাড়া থানা পুলিশ বুলনপুর কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির প্রস্তুতিকালে হাসিবুলকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামি হাসিবুলের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় পূর্বের ১টি মাদক মামলা চলমান রয়েছে।এছাড়াও, একই দিন আনুমানিক রাত সোয়া ৮টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ হোসনীগঞ্জ শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রির প্রস্তুতিকালে ডালিমকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

আপডেট সময় ০৯:৪৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬