ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

গভীর রাতে সরকারি সম্পদ পাচারের সময় পশু কর্মকর্তা কাওসার আলী সহ ৫জন জনতার হাতে অবরুদ্ধ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে

গভীর রাতে সরকারি সম্পদ পাচারের সময় পশু কর্মকর্তা কাওসার আলী সহ ৫জন জনতার হাতে অবরুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রাণীসম্পদ  কর্মকর্তা ডাঃ কাউসার আলী ও কর্মচারীদের যোগসাজসে হাসপাতালের গো-খাদ্য ও ওষুধ পাচারের সময় স্থানীয় জনতা তাদেরকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে রাতেই পুলিশ তাদেরকে ওই হাসপাতালে রেখে ২ জনকে থানায় নিয়ে যান। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পাচারের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য রহস্যজনক কারণে অভিযুক্তদের নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী নাচোল রেলস্টেশন বাজারের নাইটগার্ড দোসমোহাম্মদ জানান, ডিউটি করার সময় রাত সাড়ে ১২টার দিকে ইউএলও  ডাঃ কাউসার আলী এবং ৫/৬ জন কর্মচারী মিলে একটি স্টিয়ারিং গাড়িতে ফিডের বস্তা ঔষুধ ভর্তি করছিলেন। বিষয়টি তিনি ইউএনও, ওসি ও লেবার সর্দার রিপনকে জানান। রিপন উপস্থিত হলে তারা দ্রুত গাড়ী থেকে মালামাল নামিয়ে ফেলে। রাতে নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী ফাের্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্মকর্তা ও কর্মচারীদেরকে রেখে গোমস্তাপুর উপজেলার বোয়ালীয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে
ক্রেতা গাজু আলী(৪৮) ও একই উপজেলার বচনাটোলা গ্রামের আবুল কালামের ছেলে স্টিয়ারিং চালক ফারিকুল(৪৯)কে আটক করেন। ক্ষুব্ধ জনতা সকাল ১০টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রাখে।

পরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া ও নাচোল থানার ওসি আছলাম আলী বিক্ষুব্ধ জনতাদের আশ্বাসদেন অপরাধীরা কেউ ছাড় পাবে না,বলে অভিযুক্তদের থানায় নিয়ে যান। হাসপাতাল থেকে গো-খাদ্য ও ওষুধ পাচারের সাথে জড়িতরা হলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আলী, কর্মচারী আশিক, নারায়ন,  বাবুসহ আরও কয়েকজন।
ইউএলও’র সহযোগিতায় মূ্ল্যবান সরকারী মালামাল হাসপাতাল থেকে রাতের বেলায় পাচারের ঘটনাটি তদন্তের নামে মুচলেকা নিয়ে অভিযুক্তদের ছেড়ে দেয় প্রশাসন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ভারপ্রাপ্ত  জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবীর উদ্দিন আহমেদ জানান ঘটনাটি আমি শুনেছি ও তদন্তের জন্য নাচোলে, থানা,ও ইউএনও এর সাথে কথা বলতে এসেছি, ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে  অফিসিয়াল আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এ
ঘটনা ঘিরে  সচেতন মহলে সমালোচনা শুরু হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

গভীর রাতে সরকারি সম্পদ পাচারের সময় পশু কর্মকর্তা কাওসার আলী সহ ৫জন জনতার হাতে অবরুদ্ধ

আপডেট সময় ১১:৫১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬