মহাদেবপুরে আম চত্ত্বরে স্থাপন হলো আমের ভাস্কর্য। মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু নওগাঁর মহাদেবপুর উপজেলার বাটুলতলি মোড়ে নির্মাণাধীন পরিকল্পিত আম চত্ত্বরের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) আম চত্ত্বরের মূল আকর্ষণ হিসেবে আমের ভাস্কর্য প্রতিস্থাপন করা হয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান স্যার-এর উদ্যোগে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। তার নান্দনিক পরিকল্পনা ও দূরদর্শী উদ্যোগে আম চত্ত্বরটি অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দন রূপ পেয়েছে। এতে করে চত্ত্বরটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে এবং এলাকার নান্দনিক পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে।স্থানীয়দের মধ্যে এ উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা জানান, অল্প সময়ের মধ্যেই চত্ত্বরটির বাকি কাজ সম্পন্ন করে...
মহাদেবপুরে আম চত্ত্বরে স্থাপন হলো আমের ভাস্কর্য।
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
নওগাঁর মহাদেবপুর উপজেলার বাটুলতলি মোড়ে নির্মাণাধীন পরিকল্পিত আম চত্ত্বরের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) আম চত্ত্বরের মূল আকর্ষণ হিসেবে আমের ভাস্কর্য প্রতিস্থাপন করা হয়েছে।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান স্যার-এর উদ্যোগে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। তার নান্দনিক পরিকল্পনা ও দূরদর্শী উদ্যোগে আম চত্ত্বরটি অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দন রূপ পেয়েছে।
এতে করে চত্ত্বরটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে এবং এলাকার নান্দনিক পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে।স্থানীয়দের মধ্যে এ উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা জানান, অল্প সময়ের মধ্যেই চত্ত্বরটির বাকি কাজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।