
পিরোজপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
জাহিদ হাসান নওগাঁ প্রতিনিধা।
নওগাঁ সদর উপজেলার পিরোজপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইবনুল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ সদর, নওগাঁ এবং সভাপতি, পিরোজপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নওগাঁ সদর, নওগাঁ এবং জনাব এস এম ওয়াজেদ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার, নওগাঁ সদর, নওগাঁ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ ইবনুল আবেদীন বলেন,
“পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উৎসাহ ও উৎসবের আমেজ।
অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অতিথিবৃন্দ।

Reporter Name 










