ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সাংবাদিকদের জন্য দারুন সুখবর দিলেন ইসি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

সাংবাদিকদের জন্য দারুন সুখবর দিলেন ইসি

মোঃ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্ট রাজশাহী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য বড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিনের জটিলতা ও সমালোচনার পর অবশেষে অনলাইন আবেদন পদ্ধতি বাতিল করে ম্যানুয়ালি সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাংবাদিকদের জন্য কার্ড ইস্যুর নতুন এই প্রক্রিয়ার বিস্তারিত খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা করেছেন। তবে যারা আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন। এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করে ইসি। তবে শুরু থেকেই এই পদ্ধতিকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ বলে অভিযোগ করেন সাংবাদিকরা। আবেদন প্রক্রিয়ার জটিলতা, কারিগরি সমস্যায় ভোগান্তি ও সময়ক্ষেপণের কারণে তীব্র অসন্তোষ তৈরি হয় মাঠপর্যায়ের সাংবাদিকদের মধ্যে। এই প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কার্যকর অগ্রগতি না হওয়ায় সাংবাদিক নেতারা আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দেওয়া হয়। সাংবাদিক নেতাদের ওই আলটিমেটামের পরই অনলাইন কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ফেরার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে মাঠে কাজ করা সাংবাদিকদের ভোগান্তি কমবে এবং নির্বাচন কাভারেজে পেশাগত দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকবে না।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সাংবাদিকদের জন্য দারুন সুখবর দিলেন ইসি

আপডেট সময় ১২:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬