
কারামুক্তির পর রাজনৈতিক মোহভঙ্গ: ‘পাশে নেই কেউ’, অভিমানে নওগাঁ ছাত্রলীগ নেতার পদত্যাগ
মোঃ বিদ্যুৎ হোসেন,নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০নং ভীমপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি রাজনীতি ছাড়ার এই সিদ্ধান্ত জানান।
রাজনৈতিক মামলায় ৫ মাস জেল খাটার পর তিনি সম্প্রতি মুক্তি পান। একবার জামিন পেলেও জেলগেট থেকেই পুনরায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
রাসেল আক্ষেপ করে জানান, দীর্ঘ এই কঠিন সময়ে পরিবার ছাড়া রাজনৈতিক কোনো নেতাকে তিনি পাশে পাননি।
তিনি সজ্ঞানে রাজনীতি থেকে পদত্যাগ করেছেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন।
রাসেল হোসেন স্থানীয় সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

Reporter Name 










