ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

তাহাজ্জুদ এর পড়ে ব্যালট বাক্স পাহারা দিতে হবে : নওগাঁয় তারেক রহমান বক্তব্য

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

তাহাজ্জুদ এর পড়ে ব্যালট বাক্স পাহারা দিতে হবে : নওগাঁয় তারেক রহমান বক্তব্য

নওগাঁ জেলা প্রতিনিধি: মোঃ রাফি হোসেন

আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তাই ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে সবাইকে একসঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স পাহারা দিতে হবে এবং যে কোনো ধরনের কারচুপির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ১২ তারিখে যে ভোট দিতে যাচ্ছেন, সেই ভোটের অধিকার এক সময় বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে, অনেক পরিবার আপনজন হারিয়েছে।

তিনি বলেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনো সক্রিয় রয়েছে। একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আরেকটি গোষ্ঠী আছে, যারা আগে ও এখন- সব সময়ই ক্ষমতার সঙ্গে ছিল।

গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এই সময়ে আন্দোলন-সংগ্রামে তাদের কোথাও দেখা যায়নি। তারা মাঠে ছিল না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষমতাসীনদের সঙ্গেই ছিল।

ভোটের দিন করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করে নিজ নিজ এলাকায় একসঙ্গে ভোটকেন্দ্রে যাবেন। মুসলমানরা সেখানে জামাতে নামাজ আদায় করবেন এবং অন্য ধর্মাবলম্বীদেরও সঙ্গে নিয়ে কেন্দ্রে যাবেন।

তিনি আরও বলেন, সকাল ৭টায় ভোটকেন্দ্র খুলবে। ঠিক সেই সময়েই ভোট দেওয়া শুরু করতে হবে। কোনো দেরি করা যাবে না।
২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় খালি ব্যালট বক্স দেখিয়ে পরে ভরা ব্যালট বক্স দেখানো হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাদের ভুলে গেলে চলবে না।

ভোট কারচুপির বিষয়ে সতর্ক করে বিএনপি চেয়ারম্যান, অনেক সময় দেখা যায় ভোটকেন্দ্রের সামনে লাইন আছে, কিন্তু লাইন নড়ে না। বুঝতে হবে ভেতরে সিল মারা শুরু হয়েছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

তাহাজ্জুদ এর পড়ে ব্যালট বাক্স পাহারা দিতে হবে : নওগাঁয় তারেক রহমান বক্তব্য

আপডেট সময় ০৯:১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬