আপডেট সময়
০৯:০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
২০৪
বার পড়া হয়েছে
পত্নীতলায় পাখি শিকারি আটক, জাল পুড়ানো হলো
পত্নীতলায় পাখি শিকারি আটক, জাল পুড়ানো হলো (মো. আসির উদ্দীন, পত্নীতলা) ৩০ জানুয়ারি ২০২৬ নওগাঁর পত্নীতলার নজিপুর পৌর শহরের হরিরামপুর এলাকায় পাখি শিকারীকে আটক করা হয়েছে। পাখি শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত সরঞ্জাম এবং জাল পুড়িয়ে ফেলা হয়েছে। বেলা বারোটার সময় হরিরামপুর এলাকায় পাখি শিকারের জন্য উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সাজেদুর রহমান (৪২) পাখি শিকারের সরঞ্জামাদি এবং জালসহ জনতার হাতে আটক হন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাজেদুর রহমানকে পুলিশের সোপর্দ করার জন্য নিয়ে যাওয়ার পথে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তার সরঞ্জামাদি পুড়িয়ে ফেলা হয়। আর কখনো পাখি শিকার করবেন না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
পত্নীতলায় পাখি শিকারি আটক, জাল পুড়ানো হলো
(মো. আসির উদ্দীন, পত্নীতলা)
৩০ জানুয়ারি ২০২৬ নওগাঁর পত্নীতলার নজিপুর পৌর শহরের হরিরামপুর এলাকায় পাখি শিকারীকে আটক করা হয়েছে। পাখি শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত সরঞ্জাম এবং জাল পুড়িয়ে ফেলা হয়েছে। বেলা বারোটার সময় হরিরামপুর এলাকায় পাখি শিকারের জন্য উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সাজেদুর রহমান (৪২) পাখি শিকারের সরঞ্জামাদি এবং জালসহ জনতার হাতে আটক হন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাজেদুর রহমানকে পুলিশের সোপর্দ করার জন্য নিয়ে যাওয়ার পথে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তার সরঞ্জামাদি পুড়িয়ে ফেলা হয়। আর কখনো পাখি শিকার করবেন না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।