
মহাদেবপুর থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
নওগাঁ, ৩০ জানুয়ারি ২০২৬ খ্রি.:
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় অদ্য ৩০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে মহাদেবপুর থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় থানার মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) সংক্রান্ত কার্যক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো প্রকার হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ, দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে বিশেষ করে মহাসড়কে ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার, অপরাধ দমন কার্যক্রম ত্বরান্বিত এবং মাদকবিরোধী অভিযান আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই একটি কার্যকর, আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সাজু…
৩০/০১/২৬

Reporter Name 










