ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার আওতাধীন বিভিন্ন ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অদ্য শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুরে মাননীয় পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ মহোদয়ের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। ভোটকেন্দ্রসমূহে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাধ্যমে বডি ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়, যা নির্বাচনকালীন স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কার্যক্রম শেষে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ বডি ওর্ন ক্যামেরা ব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনে আইনানুগ আচরণ, পেশাদারিত্ব বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা সম্ভব। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার

আপডেট সময় ১০:০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬