মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারের পাশে জামায়াত নেতা মাহফুজুর রহমান
মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারের পাশে জামায়াত নেতা মাহফুজুর রহমান মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি আজ নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় একই পরিবারের সদস্যসহ ৫ গ্রামবাসীর মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান। তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারগুলোর তাৎক্ষণিক সহায়তায় মহাদেবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সৎকারের খরচ বাবদ নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। মাওলানা মাহফুজুর রহমান শোকাহত পরিবারের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং এই অপূরণীয় ক্ষতিতে গভীর...
মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারের পাশে জামায়াত নেতা মাহফুজুর রহমান
মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি
আজ নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় একই পরিবারের সদস্যসহ ৫ গ্রামবাসীর মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।
তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরিবারগুলোর তাৎক্ষণিক সহায়তায় মহাদেবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সৎকারের খরচ বাবদ নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। মাওলানা মাহফুজুর রহমান শোকাহত পরিবারের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেন।