
নওগাঁয় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসিদের ৩৩% কোটা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন
মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি
১লা ফেব্রুয়ারি, ২০২৬
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে নওগাঁয় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুক্তি মোড়ে ‘বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, নওগাঁ জেলা শাখা’-এর ব্যনারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি ঐতিহাসিকভাবেই ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত। সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণ করার এই প্রস্তাব ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগকে চরমভাবে সংকুচিত করবে। এই বৈষম্যমূলক প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার না করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মূল দাবিগুলো হলো:
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদে পূর্বের নিয়ম বহাল রাখা।
বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা প্রস্তাব দ্রুত বাতিল করা।
ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা করা।
মানববন্ধনে নওগাঁ জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন।

Reporter Name 










