
পোরশায় সরকারি কর্মচারীদের টানা তৃতীয় দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকা ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর পোরশায় টানা তৃতীয় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, পোরশা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রধান দাবি: সরকার গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ।
কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৭ দফা দাবির দ্রুত বাস্তবায়ন।
পোরশা উপজেলা শাখার সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়ন না করলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Reporter Name 










