ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ,

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ,

মোঃতানজিলুল ইসলাম লাইক, ব্যুরো চিফ রাজশাহী,

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজশাহী বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বলেন,
“পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়। এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার। এই ন্যায্য দাবি সরকারকে অবশ্যই পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. মাসুদ করিম বলেন,
“বৈষম্যহীন নবম পে-স্কেল প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে আজকের এই একদফা আন্দোলন।”

রাজশাহী বেতারের কর্মচারী বনি আমিন বলেন,
“আমাদের দাবি সরকারকে মেনে নিতেই হবে। ড. ইউনুস সরকারের কাছে আমরা অনেক প্রত্যাশা করেছিলাম, কিন্তু তিনি আমাদের হতাশ করেছেন। সামনে নির্বাচন—নির্বাচনের আগেই সরকারকে আমাদের এই দাবি মেনে নিতে হবে।”

মানববন্ধন ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজশাহীর একেএম সোহেল রানা, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের আলমাস হোসেনসহ রাজশাহী বেতার, রাজশাহী পোস্ট অফিস ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী নেতৃবৃন্দ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ,

আপডেট সময় ০৮:৩৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬