ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় সহকারী রাজস্ব কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

নওগাঁয় সহকারী রাজস্ব কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে একটি হলুদ রঙের পিকআপ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ হাসপাতালের সামনে ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়।
নিহত জুনায়েদ সাকী ঢাকা রাজস্ব বোর্ডে কর্মরত ছিলেন এবং পিরোজপুর জেলার বাসিন্দা।
তিনি ঢাকা থেকে ট্রেনযোগে সান্তাহার হয়ে মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।
মরদেহ উদ্ধারের সময় সেটিকে ‘বেওয়ারিশ’ হিসেবে মনে করা হলেও পরে তার পরিচয় শনাক্ত হয়। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ঘাতক পিকআপটি শনাক্ত করতে এবং চালককে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় সহকারী রাজস্ব কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ১২:৫৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬