ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

লোকসানের বোঝা টানতে না পেরে আম বাগান কাটছেন বাঘার কৃষকরা, ঝুঁকছেন বিকল্প ফসল চাষে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

লোকসানের বোঝা টানতে না পেরে আম বাগান কাটছেন বাঘার কৃষকরা, ঝুঁকছেন বিকল্প ফসল চাষে

আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় দিন দিন আম গাছ কেটে বিকল্প ফসল চাষের দিকে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। দীর্ঘদিন ধরে আম চাষে কাঙ্ক্ষিত লাভ না পাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে অনেক কৃষক বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিচ্ছেন।
বুধবার ৪ (ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে সরেজমিনে পরিদর্শনে গেলে কৃষকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। এ সময় স্থানীয় কৃষক মো. আমিরুল ইসলাম, মো. লিটন আহম্মেদ, মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে জানান, আম গাছের পরিচর্যা, কীটনাশক প্রয়োগ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় আম চাষ এখন আর লাভজনক থাকছে না। উল্টো অনেক ক্ষেত্রে লোকসান গুনতে হচ্ছে।
ফলে তারা আম বাগান তুলে ফেলে সবজি, ধান, ভুট্টাসহ অন্যান্য স্বল্পমেয়াদি ও লাভজনক অর্থকরী ফসল চাষের জন্য জমি প্রস্তুত করছেন। কৃষকদের আশা, এসব বিকল্প ফসল চাষের মাধ্যমে দ্রুত আর্থিক লাভের পাশাপাশি সংসারের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তবে সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিকল্পনাহীনভাবে আম গাছ কেটে ফেললে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বাঘা অঞ্চলের ঐতিহ্যবাহী আম চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। তারা এ ক্ষেত্রে কৃষি বিভাগের যথাযথ পরামর্শ ও দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

লোকসানের বোঝা টানতে না পেরে আম বাগান কাটছেন বাঘার কৃষকরা, ঝুঁকছেন বিকল্প ফসল চাষে

আপডেট সময় ১২:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬