ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চাষীরা পাবেন ন্যায্যমূল্য, যুবকেরা চাকরি—রাজশাহীতে ডা. জাহাঙ্গীরের এগ্রো-ইন্ডাস্ট্রি মিশন,

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

চাষীরা পাবেন ন্যায্যমূল্য, যুবকেরা চাকরি—রাজশাহীতে ডা. জাহাঙ্গীরের এগ্রো-ইন্ডাস্ট্রি মিশন,

মোঃতানজিলুল ইসলাম লাইক, ব্যুরো চিফ রাজশাহী,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে জনমনে ব্যাপক আলোচনায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এলাকায় ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই চিকিৎসক সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর উন্নয়ন পরিকল্পনা ও আগামীর লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, নির্বাচিত হলে তিনি রাজশাহীর দীর্ঘদিনের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিশেষ গুরুত্ব দেবেন। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান শয্যা সংকট দূর করতে ১২০০ বেড থেকে ৩ হাজারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

​স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহীতে একটি সরকারি মেডিকেল কলেজ থাকলেও রোগীর চাপের তুলনায় তা পর্যাপ্ত নয়। ৩ হাজার রোগী থাকলেও বেড মাত্র ১২০০, ফলে রোগীদের মেঝেতে থাকতে হয়। তিনি নির্বাচিত হলে বেড সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাজেট বরাদ্দ বাড়িয়ে মানসম্মত ওষুধ ও পথ্য নিশ্চিত করবেন। এছাড়া একটি সদর হাসপাতাল প্রতিষ্ঠা এবং ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ কলেজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাঁর।

​রাজশাহীর বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিল্ক সিটি’ বা ‘ম্যাঙ্গো সিটি’ বলা হলেও এখানে কর্মসংস্থানের অভাব প্রকট। তাই এখানে ইপিজেড প্রতিষ্ঠা এবং কৃষিভিত্তিক শিল্প (এগ্রোবেসড ইন্ডাস্ট্রি) গড়ে তোলা প্রয়োজন। এতে কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং অনেকের কর্মসংস্থান হবে। পাশাপাশি হাইটেক পার্ককে কার্যকর করে আইটি খাতের উন্নয়ন এবং মৃতপ্রায় বিসিক ও রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করার কথা জানান তিনি।

​পদ্মা নদী ও সমাজ সংস্কার নিয়ে এই প্রার্থী জানান, পদ্মার পানি পরিকল্পিতভাবে সেচের আওতায় এনে কৃষি উৎপাদন বাড়ানো হবে। এছাড়া নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের সকল কর্মী ও সংশ্লিষ্টদের কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

​জুলাই সনদ ও গণভোট বিষয়ে ডা. জাহাঙ্গীর বলেন, “আমরা সংস্কার ও ক্ষমতার ভারসাম্যের পক্ষে। দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরতে না পারে, সেজন্য আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করছি।”

তিনি প্রত্যাশা করেন, গত কয়েকটি নির্বাচনের মতো এবার আর ‘ডামি’ নির্বাচন হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, ​রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ২৫১ জন, নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩০৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

রাজশাহী-২ (মহানগরী) আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। এ আসনে প্রতিষ্ঠিত বড় দলগুলোর গুরুত্বপূর্ণ পদধারী নেতারা অতীতে নির্বাচনে অংশ নিয়েছেন এবং তাদের অনেকেই নির্বাচিত হয়ে সংসদে গেছেন। জামায়াতের পক্ষ থেকে একজন চিকিৎসক এবং সমাজসেবী হিসেবে পরিচিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়াকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

চাষীরা পাবেন ন্যায্যমূল্য, যুবকেরা চাকরি—রাজশাহীতে ডা. জাহাঙ্গীরের এগ্রো-ইন্ডাস্ট্রি মিশন,

আপডেট সময় ০৪:০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬