
সাপ্তাহিক আইন সমাজ পত্রিকার ভোলাহাট উপজেলা প্রতিনিধির হাতে আইডি কার্ড হস্তান্তর
হায়দার আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সাপ্তাহিক আইন সমাজ পত্রিকার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ভোলাহাট উপজেলা প্রতিনিধির হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেওয়া হয়েছে।
সম্প্রতি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি এমরান আলী বাবু ভোলাহাট উপজেলা প্রতিনিধির হাতে আইডি কার্ড হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, পরিচয়পত্র শুধু দায়িত্বের স্বীকৃতি নয়, বরং সংবাদ সংগ্রহ ও পেশাগত কার্যক্রম পরিচালনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, মাঠ পর্যায়ে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ সংগ্রহের মাধ্যমে আইন সমাজ পত্রিকাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আইডি কার্ড গ্রহণ করে ভোলাহাট উপজেলা প্রতিনিধি পত্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন।
পত্রিকার সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রতিটি উপজেলায় প্রতিনিধিদের কাজ আরও সুসংগঠিত ও কার্যকর হবে।

Reporter Name 










