
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় সাংস্কৃতিক প্রচারণা অনুষ্ঠিত
(পত্নীতলা প্রতিনিধি)
৮ ফেব্রুয়ারি ২০২৬ অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় ৪৬ নওগাঁ ১, ৪৭ নওগাঁ ২ এবং ৪৮ নওগাঁ ৩ আসনের বিভিন্ন জনবহুল স্থানে সাংস্কৃতিক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এর আয়োজনে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে এই প্রচারণা অনুষ্ঠিত হয় ।
প্রচারণায় সংখ্যালঘু এবং ধর্মীয় ভাবাবেগ কে ব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এব্যাপারে জনগণকে সচেতন করে তোলার উদ্দেশ্যে এই প্রচারণা। সকাল দশটায় প্রচারণার গাড়ি নজিপুর নতুনহাটে যাত্রা শুরু করে। এ সময় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পত্নীতলার সমন্বয়কারী সাজেদুর রহমান দুলাল দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্ক্ষায় লিফলেট বিতরণ এবং গণভোটের স্বপক্ষে লিফলেট বিতরণ করা হয়। প্রস্তুতির প্রচারণার গাড়িটি ধামইরহাটের আমাইতাড়া বাজার, আগ্রাদিগুণ বাজার, সাপাহার জিরো পয়েন্ট, মধইল বাজার, পত্নীতলা বাজার, মাতাজিহাট বাসস্ট্যান্ড এবং নজিপুর বাসস্ট্যান্ডে সাংস্কৃতিক পরিবেশনা করে থাকে।

Reporter Name 










