ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে আইনজীবী’র স্ত্রী সন্তানের উপর হামলা, টাকা ছিনতাই

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে আইনজীবী’র স্ত্রী সন্তানের উপর হামলা, টাকা ছিনতাই
মোঃতানজিলুল ইসলাম লাইক ব্যুরোচিফ রাজশাহী : রাজশাহীতে অ্যাডভোকেট এস. এম. জোতিউল ইসলামের স্ত্রী উম্মে সালসা ও তাঁর তিন বছরের সন্তানের উপর সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী’র স্ত্রী বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
৮ ফেব্রুয়ারী (রোববার) সন্ধ্যা ৬ টার সময় সাহেব বাজার কাপড় পট্টি রঞ্জু বস্ত্রালয়ে কেনাকাটা করার সময় এ হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, আইনজীবী’র স্ত্রী উম্মে সালসা ও তার তিন বছরের সন্তান নিয়ে সাহেব বাজার কাপড় পট্টি রঞ্জু বস্ত্রালয়ে যায়। এ সময় দুজন অজ্ঞাত মহিলা ও একজন পুরুষ তাঁকে ধাক্কা মারে। তিনি ধাক্কা মারার কারণ জানতে চাইলে তারা ওই আইনজীবীর স্ত্রীকে আঘাত করা শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হয়। সুপরিকল্পিতভাবে ওই তিন অজ্ঞাত ব্যক্তি মারধরের ফাঁকে ব্যাগে থাকা টাকা নিয়ে কেটে পড়েন। দোকানদাররা উক্ত ঘটনা ভিডিও ধারণ করেন ও ওই মহিলাসহ পুরুষকে ওইখান থেকে চলে যেতে সাহায্য করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আহত আইনজীবী’র স্ত্রী পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে আইনজীবী এস. এম. জোতিউল ইসলাম বলেন, এ ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই। আমার পরিবারসহ সবার পরিবারের নিরাপত্তা চাই। অভিযোগ করার পর থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে এ চক্রের সদস্যরা হুমকি দিচ্ছে। তারা আমাকে ফাঁসাতে মরিয়া হয়ে কাজ করছে।
অভিযোগের বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে আইনজীবী’র স্ত্রী সন্তানের উপর হামলা, টাকা ছিনতাই

আপডেট সময় ০৭:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬