
গোদাগাড়ীতে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
মোঃ মাসুদ আলম, বিশেষ প্রতিনিধি
আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের গোদাগাড়ী তানোর -১ আসনের মনোনীত প্রার্থী
মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন
নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারি সোমবার গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌরসভা, কাকনহাট পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সন্ধ্যায় দলীয় কার্যলয়ের সামনে
এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোঃ আব্দুস সালাম সাওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টর মাহফুজুর রহমান মিলন,সিনিয়র সহসভাপতি, গোদাগাড়ী উপজেলা,
সঞ্চালনা করেন মাহবুবুর রহমান বিপ্লব, সাবেক যুবদল, সভাপতি গোদাগাড়ী উপজেলা, অনুষ্ঠানে অংশ নেয় উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Reporter Name 










