
নওগাঁয় শেষ মুহূর্তে চলছে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : সোমবার ৯ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় মহাদেবপুর ডাকবাংলোয় মাঠে উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যাপক রফিকুল ইসলাম এবং জেলা বায়তুল মাল সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল কুদ্দুস।
বক্তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এলাকার উন্নয়নে জামায়াতের কর্মপরিকল্পনা তুলে ধরেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে এবি পার্টির সদস্য সচিব মো. আব্দুল্লাহ এবং সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি সুজিত কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু।
এ.বি.এস রতন
নওগাঁ
০৯.০২.২৬

Reporter Name 










