ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে ট্রেনের সাথে সিলিন্ডার বহনকারী অটো রিক্সার সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে ট্রেনের সাথে সিলিন্ডার বহনকারী অটো রিক্সার সংঘর্ষ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া রেলক্রসিংয়ে একটি সিলিন্ডারবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি কমিউটার ট্রেন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পারাপারের সময় ট্রেনটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা গ্যাসভর্তি একটি সিলিন্ডার ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে যায়। সিলিন্ডারটি বিস্ফোরিত হতে পারে এ আশঙ্কায় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।

তবে দুর্ঘটনায় অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ইঞ্জিনের নিচে আটকে থাকা গ্যাসভর্তি সিলিন্ডারটি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

পুলিশ জানিয়েছে, ভাটাপাড়া রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে একই স্থানে দুই মোটরসাইকেল আরোহী নিহতসহ একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে ট্রেনের সাথে সিলিন্ডার বহনকারী অটো রিক্সার সংঘর্ষ

আপডেট সময় ০৪:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬