আপডেট সময়
০৫:১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
১২০
বার পড়া হয়েছে
আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে নিশ্চিন্ত নওগাঁ
আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে নিশ্চিন্ত নওগাঁ মহাদেবপুর উপজেলা প্রতিনিধি.. সাজু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ খ্রিস্টাব্দকে সামনে রেখে সমগ্র নওগাঁ জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশ ও যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর মহাদেবপুর থানাধীন এলাকায় যৌথ নির্বাচনী মহড়া । এই মহড়ায় জেলা পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যেন নিশ্চিন্তে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন—সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ তৎপর রয়েছে। “আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে নিরাপদ...
আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে নিশ্চিন্ত নওগাঁ
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি.. সাজু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ খ্রিস্টাব্দকে সামনে রেখে সমগ্র নওগাঁ জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশ ও যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় নওগাঁর মহাদেবপুর থানাধীন এলাকায় যৌথ নির্বাচনী মহড়া । এই মহড়ায় জেলা পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যেন নিশ্চিন্তে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন—সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ তৎপর রয়েছে।
“আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে নিরাপদ নওগাঁ, নিশ্চিন্ত ভোটার”।