ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বদলগাছীতে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

বদলগাছীতে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি মুদির দোকানের পাশ থেকে সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়া সামগ্রী বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি খালি বোতল ও আটটি ছোট কৌটা আছে।

র‌্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টুনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তবে স্থানীয় মুদিদোকানি সম্পদ সরদার দাবি করেছেন, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, “আমি একজন কিডনি রোগী। এই ছোট দোকানের আয়েই কোনোমতে সংসার চলে। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে আমি কিছুই জানি না।”

সম্পদ সরদারের স্ত্রী বিউটি বেগম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে চা খাওয়ার কথা বলে দোকানে বসেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। তিনি বলেন, “তারা একটি ব্যাগ দোকানের পাশে রেখে যেতে চান। আমি জানতে চাইলে ধমক দিয়ে বলেন, ব্যাগে হাত দেওয়া যাবে না। পরে তারা নিজেদের র‌্যাবের লোক বলে পরিচয় দিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার র‌্যাবে সদস্যরা এসে বস্তা খুলে বলেন, এর মধ্যে বোমা আছে।”

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “ছোট একটি বস্তার ভেতর থেকে চারটি বোতল, আটটি কৌটা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে কাজ করছে। তিনি আরও বলেন, আগামীকাল নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব ব্যবহারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।#

এ.বি.এস রতন
নওগাঁ
১১.০২.২৬

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বদলগাছীতে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার

আপডেট সময় ০১:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬