নওগাঁ-৬ আসনে ৫৫ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ।
নিজস্ব সংবাদদাতা: নওগাঁ-৬ আসনের ৫৫টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে। সর্বশেষ গণনায় ধানের শীষ পেয়েছে ৫৩ হাজার ৪১৩ ভোট, আর প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৯ হাজার ৪৪৬ ভোট। ফলাফলে দেখা যায়, ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বর্তমানে ধানের শীষ ৩ হাজার ৯৬৭ ভোটে এগিয়ে রয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হচ্ছে। প্রার্থীদের সমর্থকদের মাঝে উত্তেজনা থাকলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে পুরো আসনের...