ধানের শীষের বিজয় নওগাঁ-৩ আসনে, ৪০,৫২৪ ভোটে এগিয়ে মহাদেবপুর উপজেলা প্রতিনিধি. সাজু নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি ৪০ হাজার ৫২৪ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পোস্টাল ব্যালটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। পোস্টাল ভোটের ফল যুক্ত হলে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা সাজু..
ধানের শীষের বিজয় নওগাঁ-৩ আসনে, ৪০,৫২৪ ভোটে এগিয়ে
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি. সাজু
নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি ৪০ হাজার ৫২৪ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পোস্টাল ব্যালটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। পোস্টাল ভোটের ফল যুক্ত হলে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা