ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নওগাঁয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু

এ.বি.এস রতন নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহন। আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত। শীতের শেষ মুহূর্তে হলেও সকালের দিকে কেন্দ্রে ভোটারদের উপস্থিত কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ভোটাররা নিবিঘ্নে কেন্দ্রে ভোট দিতে আসছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়- নওগাঁ জেলায় মোট ৬টি আসনে বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে ৭৮২টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৬ শত ৬টি বুথে ৬হাজার ১শত ৭০টি ব্যালট বক্স্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। ৭৮২টি ভোটকেন্দ্রে মধ্যে ৩৬৪টি ভোট কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এসব কেন্দ্রে পুুলিশদের বডি ক্যামেরা সহ নেওয়া হয়েছে অধিক নিরাপত্তা ব্যাবস্থা। স্থাপন করা হয়েছে সিসি টিভি ক্যামেরা।
জেলায ৬ টি আসনে মোট ভোটার রয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৭শত ৬৪ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৮শত ৭ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ২১ জন।

অনেক জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে। তাই এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ হতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। যেখানে জেলা পুলিশের পক্ষ হতে জানা যায় জেলায় মোট ২ হাজার ২০০ জন পুলিশ সদস্য,আনসার সদস্য রয়েছে ১০ হাজার বিজিবি রযেছে ২৯ প্লাটুন সেনা সদস্য রয়েছে ৫০ প্লাটুন। এছাড়া র‌্যাব সহ সাদা পোষাকে রয়েছে পুলিশ সদস্য।

জেলা রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানা যায়,জেলার ৬টি আসনে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।#

এ.বি.এস রতন
নওগাঁ
১২.০২.২৬

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু

আপডেট সময় ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬