ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চাঁপাইনবাবগঞ্জ) ককটেল তৈরি করার সময় দুই কারিগরের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

(চাঁপাইনবাবগঞ্জ)
ককটেল তৈরি করার সময় দুই কারিগরের মৃত্যু

এমরান আলী বাবু,

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় এক ভয়াবহ বিস্ফোরণে দুই ককটেল কারিগর নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার ফাটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রচণ্ডতায় ঘটনাস্থলের একটি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনার পর থেকে বসতবাড়ির মালিক মো. আবুল কালাম (৪৫) সপরিবারে আত্মগোপন করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আবুল কালামের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত এই বাড়িতে ভোরে একদল লোক ককটেল তৈরির কাজ করছিল। কাজ চলাকালীন ককটেল বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে পুরো ঘরটি লণ্ডভণ্ড হয়ে যায়।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, আধা-পাকা ঘরটির উপরের টিনের চাল উড়ে গিয়ে অনেক দূরে ছিটকে পড়ে। ঘরের ভেতরের আসবাবপত্র ও ককটেল তৈরির সরঞ্জাম চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রফিকুল আলম জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শব্দটা শুনে মনে হয়েছিল আকাশ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি কালামের ঘরটি পুরোপুরি ধংসস্তূপ আর চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন।’

বিস্ফোরণের পর ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়। তাদের দেহগুলো এতটাই বিকৃত হয়ে গেছে যে, তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। আহতরা হলেন- ফাটাপাড়া গ্রামের মো. মিনহাজ (২২) ও মো. বজলুর রহমান (২০) এবং রানিহাটি ইউনিয়নের উপরধুমি গ্রামের মো. শুভ (২০)। তাদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি ঘটলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তাদের প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনার পর থেকেই বাড়ির মালিক মো. আবুল কালাম পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, লণ্ডভণ্ড ঘর ও মৃতদেহ ফেলে রেখেই তিনি এলাকা ছেড়েছেন। তাকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে, তাকে গ্রেপ্তার করতে পারলে এই বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির নেপথ্য উদ্দেশ্য ও হোতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার জানান, আমরা ঘটনাস্থলে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। আহতদের নাম পাওয়া গেলেও নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
তিনি আরও জানান, র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর ঘটনাস্থল পরীক্ষা করে দেখা হবে আর কোনো অবিস্ফোরিত ককটেল বা আলামত মজুত আছে কি না। এরপরই লাশের সুরতহাল ও ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া শুরু হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বাড়ির মালিককে হন্যে হয়ে খোঁজা হচ্ছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।’
বর্তমানে পুরো এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

চাঁপাইনবাবগঞ্জ) ককটেল তৈরি করার সময় দুই কারিগরের মৃত্যু

আপডেট সময় ০৭:০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬