ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় সাংবাদিককে মারধর করে তালাবদ্ধ রেখে মোটরসাইকেল ছিনতাই

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

নওগাঁয় সাংবাদিককে মারধর করে তালাবদ্ধ রেখে মোটরসাইকেল ছিনতাই

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁয় এক সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলাকারীরা সাংবাদিককে তার পত্রিকা অফিসে আটকে রেখে বাইরে তালা মেরে দেয়। পরে পুলিশ এসে ওই সাংবাদিককে উদ্ধার করে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সাংবাদিক আরিফুল ইসলাম রনক (৩২) নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরিফুল ইসলাম দেশ রূপান্তর পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি এবং নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কর্মরত। তার বাড়ি নওগাঁ শহরের চকরামপুর এলাকায়।

আরিফুল ইসলাম বলেন, নওগাঁ শহরের তাজের মোড়ে আকন্দ মার্কেটে একটি দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে আজ সকাল ৯টার দিকে রায়হান রানা নামের এক দোকানদারের সঙ্গে শুভ (৪০) নামের এক ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি হতে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় আরিফুল ইসলাম আকন্দ মার্কেটে বরেন্দ্র কন্ঠ পত্রিকা অফিসে অবস্থান করছিলেন। গন্ডগোল শুনে বাইরে এসে গন্ডগোলের ভিডিও ধারন করে। এসময় শুভ ও সেতু তার মোবাইল কেড়ে নেয় ও হুমকি ধামকি দিয়ে চলে যায়।পরবর্তীতে ওই মোটরসাইকেলের মালিক শুভ ও স্থানীয় বাসিন্দা সেতুর নেতৃত্বে ১৫-১৬ জন যুবক সন্ত্রাসী কায়দায় আরিফুল ইসলামের ওপর হামলা চালায়। তারা আরিফুলকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারে। প্রাণ বাঁচাতে আরিফুল দৌঁড়িয়ে বরেন্দ্রকণ্ঠ পত্রিকা অফিসে ঢুকে পড়লে হামলাকারিরা বাইরে থেকে পত্রিকা অফিসটি তালা মেরে দেয়। পরে হামলাকারীরা পত্রিকা অফিসের সামনে থাকা আরিফুলের পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে এক যুবকের হাতাহাতি হয়। হাতাহাতির এই ঘটনা থামাতে গিয়েছিল আমার সহকর্মী আরিফুল ইসলাম রনক। হাতাহাতির এই ঘটনা থেমে যাওয়ার পর ওই দোকানদার দোকান বন্ধ করে চলে যায়। কিন্তু ওই মোটরসাইকেলের মালিক সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সংঘবদ্ধভাবে আমার সহকর্মী আরিফুলের ওপর হামলা চালায় এবং তালা ভেঙে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, তারা আমার সংবাদকর্মীকে ভেতরে আটকে রেখে সংবাদপত্র অফিসে তালা মেরে দেয়। আমার জানা মতে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তাজের মোড় আকন্দ মার্কেটে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। সেখানে আরিফুল ইসলাম ও শুভ নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।#

এ.বি.এস রতন
নওগাঁ
১৭.০২.২৬

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় সাংবাদিককে মারধর করে তালাবদ্ধ রেখে মোটরসাইকেল ছিনতাই

আপডেট সময় ১২:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬