নওগাঁ–মহাদেবপুর সড়কে মুখোমুখি সংঘর্ষে আহত ৫ মহাদেবপুর উপজেলা প্রতিনিধি. সাজু আজ (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে নওগাঁ-টু-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের ‘চৌদ্দ মাইল’ নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক ও এক নারী যাত্রীসহ মোট পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতাল-এ নিয়ে যান। দুর্ঘটনার পর সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
নওগাঁ–মহাদেবপুর সড়কে মুখোমুখি সংঘর্ষে আহত ৫
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি. সাজু
আজ (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে নওগাঁ-টু-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের ‘চৌদ্দ মাইল’ নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক ও এক নারী যাত্রীসহ মোট পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতাল-এ নিয়ে যান।
দুর্ঘটনার পর সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।