ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের পেঁয়াজ লুটে নেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

নওগাঁয় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের পেঁয়াজ লুটে নেওয়ার অভিযোগ

মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি, ২০২৬
নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা (Injunction) অমান্য করে এক কৃষকের রোপণকৃত পেঁয়াজ জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে গয়ের পাড়া মৌজার পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মোঃ ইসরাফিল শেখ এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গয়ের পাড়া মৌজার ২৩১ নং দাগের ৭ শতক জমিতে কৃষক ইসরাফিল শেখ পেঁয়াজ চাষ করেছিলেন। আজ ভোর রাত আনুমানিক ৪টার দিকে প্রতিপক্ষ মোঃ মিজানুর রহমান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অনধিকার প্রবেশ করে। তারা জমি থেকে আনুমানিক ৩০,০০০ টাকা মূল্যের পেঁয়াজ জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং কিছু ফসল নষ্ট করে ফেলে রেখে যায়।
ভুক্তভোগী ইসরাফিল শেখ জানান, জমিটির মালিকানা সংক্রান্ত ইতিহাস অত্যন্ত স্বচ্ছ। ১৯৭৮ সালে মূল মালিক মতি তার মেয়ে ছায়েরার কাছে জমি হস্তান্তর করেন। এরপর ১৯৭৯ সালে ছায়েরা তার ভাই মুজিবরের কাছে এবং সবশেষে ১৯৮৩ সালে মুজিবুর রহমান কোবলা দলিলের মাধ্যমে ইসরাফিল শেখের কাছে ৭ শতক জমি বিক্রয় করেন। সেই থেকে দীর্ঘ ৪৩ বছর ধরে তারা জমিটি ভোগদখল করে আসছেন। বর্তমানে উক্ত জমির দলিল সংশোধন নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। জমিটির ওপর আদালতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা (Injunction) জারি থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তা অমান্য করে ফসল লুট করেছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী কৃষক ইসরাফিল শেখ বলেন, “তারা আগে থেকেই হুমকি দিচ্ছিল যে রাতের অন্ধকারে পেঁয়াজ তুলে নিয়ে যাবে। আজ তারা সেই কাজই করল। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারা যেভাবে আমার ফসল নষ্ট করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার পর ভুক্তভোগী কৃষক ও তার ছেলে লিটন হোসেন জমিতে গিয়ে পেঁয়াজ চুরির আলামত দেখতে পান। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

নওগাঁয় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের পেঁয়াজ লুটে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৭:৩৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬