ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

পতাকা হাতে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

পতাকা হাতে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁয় পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগ-এর নওগাঁ জেলা কার্যালয়ের সামনে ধারণ করা হয়েছে বলে দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। তবে ঠিক কখন পতাকা হাতে স্লোগান দেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে এদিন সকাল ৭টার দিকে দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে বলে দাবি করা হয়। শফিকুর রহমান মামুন তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শেয়ার করেছেন। এছাড়া জেলার একাধিক নেতাকর্মীও ভিডিওটি শেয়ার করেছেন।
৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট পরিহিত শফিকুর রহমান মামুনসহ ৬–৭ জন নেতাকর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’—এমন স্লোগান দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “দীর্ঘ ১৮ মাস পর স্লোগানে মুখরিত নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা।”
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে জানান, ভোরের দিকে কয়েকজন পতাকা হাতে স্লোগান দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে পতাকাগুলো জব্দ করে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

পতাকা হাতে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

আপডেট সময় ০৪:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬