ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহী-৬ আসনে নবনির্বাচিত এমপি ও ৪৮তম বিসিএস চিকিৎসকদের বরণে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

রাজশাহী-৬ আসনে নবনির্বাচিত এমপি ও ৪৮তম বিসিএস চিকিৎসকদের বরণে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবর্ধনা

আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রাজশাহী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং ৪৮তম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত নবাগত চিকিৎসকদের যোগদান উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ নবনিযুক্ত চিকিৎসকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার মানোন্নয়নে নতুন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি নবাগত চিকিৎসকদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রোগীদের পাশে থাকার আহ্বান জানান এবং উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার , সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ ও বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণসহ বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাঘা থানা অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন মোখলেছুর রহমান মুকুল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। নবনিযুক্ত চিকিৎসকদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন চিকিৎসকদের আগমনে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার গুণগত মান আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ সহজেই কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা লাভ করবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

রাজশাহী-৬ আসনে নবনির্বাচিত এমপি ও ৪৮তম বিসিএস চিকিৎসকদের বরণে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবর্ধনা

আপডেট সময় ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬