
মো শাহীন আলম, স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জাতীয় স্কাউট দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ জাতীয় স্কাউট সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালিত হয়।
শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
এতে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কাউট সভাপতি রাজ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউট সম্পাদক মো. মাহফুজার রহমান লেলিন।
উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মো. রেজাউল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মো. শাজাহান মিয়া, মো. নজরুল ইসলাম, মো. আহসান হাবিব, লিডার ট্রেইনার প্রতিনিধি মোছা. জিন্নাতুন ফেরদৌস, ট্রেজারার এসএসম রাশেদুল আখতার, অডিট টিম সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদ, গ্রুপ কমিটির সভাপতি শিউলি রানী সরকার, উড ব্যাজার মো. আব্দুর রহিম খান প্রমুখ।

Reporter Name 















