ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সুন্দরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে ইলিয়াস মিয়া (৪০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শনিবার (৭ জুন) বিকেল ৪ ঘটিকার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ।

নিহত ইলিয়াস মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ি এলাকার বাসিন্দা ও মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিয়াস মিয়া নিজ বাড়ির কাছাকাছি একটি মাছের খামার থেকে ফিরছিলেন। এ সময় গানডার বিল খানাবাড়ি এলাকায় অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা তাকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৪ ঘটিকার দিকে তিনি মারা যান।

এদিকে, ইলিয়াসকে হাসপাতালে নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একজনের প্রশ্নের জবাবে ইলিয়াস বলেন, সুন্দরগঞ্জের মজিবরের ছেলে যুবলীগকর্মী সুমন, ডাকুয়ার ছেলে যুবাইর ও তালেবের ছেলেসহ চারজন মিলে লোহার রড দিয়ে তাকে বেধড়ক এলোপাতাড়ি পিটিয়েছে। তিনি দাবি করেন, তাকে অন্তত ২০০ বার আঘাত করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এখনো পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

তিনি আরও বলেন , মরদেহের ময়নাতদন্ত শেষে রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাত পৌনে ১০ ঘটিকার দিকে নিহত ইলিয়াসের ভিডিওতে নাম আসা যুবলীগ নেতা সুমনের বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সুন্দরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৩:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫